ফরিদপুরে কুমার নদী থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

প্রকাশ :
সংশোধিত :

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের নিখড়হাটির উত্তরপাড়া কুমার নদী থেকে নিখোঁজের একদিন পর যুবদল নেতা ফিরোজ শেখের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে নগরকান্দা থানা পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে।
নিহত ফিরোজ শেখ নগরকান্দা উপজেলার নিখড়হাটি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত শাজাহান শেখের পুত্র। তিনি গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন বলে পরিবার ও স্থানীয়রা জানান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে চরযশোরদী ইউনিয়নের নিখড়হাটির উত্তরপাড়া কুমার নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল সামদানী আযাদ জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে কুমার নদী থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত কার্যক্রম শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


For all latest news, follow The Financial Express Google News channel.